হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবার চালু হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানিয়েছেন, গতকাল বেলা ১১টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ শেষ করলে বেলা ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।