নেত্রকোনায় সংবর্ধিত হয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার ফয়েজ আহমেদ। গতকাল জেলা শহরের মোক্তাপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, উপজেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিনের সভাপতিত্বে সাবেক উপজেলা কমান্ডার আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সুব্রত ঘোষ, হায়দার জাহান চৌধুরী ও  আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি খায়রুল ইসলাম বাবুল প্রমুখ।