পাবনায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফিউদ্দিন প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রশিক্ষণ দেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. হাসনাতুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক রোকনুজ্জামান প্রমুখ।