জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘লোক বাংলার নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লালন চত্বরে গতকাল এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য শিল্পী হাশেম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁয়ে ‘লোক বাংলার নজরুল’ শীর্ষক সেমিনার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘লোক বাংলার নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘লোক বাংলার নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।










