জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫ সালের মে মাসের কর মেয়াদের জন্য ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এর মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার কারণে বর্ধিত সরকারি ছুটির কথা বিবেচনা করে সময়সীমা ১৯ জুন, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।