‎লক্ষ্মীপুর সদর উপজেলায় ওয়াপদা খালের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকালে আমিন বাজার ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, সদর উপজেলার দীঘলী, মান্দারী ও লাহারকান্দি ইউনিয়নের প্রায় চার কিলোমিটার এলাকায় ভাঙনে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার মিলছে না।