বরিশাল নগরীর ছয়টি জনগুরুত্বপূর্ণ মোড়ে চলন্ত সিঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রবীণরা। গতকাল দুপুরে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় বক্তারা নথুল্লাবাদ, হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলা মোড়, রূপাতলী বাস টার্মিনালের চৌমাথা, জেলখানা মোড় ও বটতলা চৌরাস্তায় চলন্ত সিঁড়ি স্থাপনের দাবি জানান।