তিনি বলেন, ‘‌এ সফর নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হতে পারে।’

গতকাল সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

জাহেদ উর রহমান আরো বলেন, ‘‌দুই দেশের সম্পর্ক নতুন করে রিঅ্যালাইনমেন্ট করতে হবে। তবে আগে যেই সম্পর্ক তারা করতে চেয়েছে সেটি ছিল একজনের সঙ্গে। তাকে জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে কাজ করেছে, যে আচরণ করেছে, এখন সেভাবে হবে না। দুটি স্বাধীন সার্বভৌম দেশের মতো হতে হবে।

প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘‌ব্রিকসকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে তিনি বলেন, ‘‌তাকে (শেখ হাসিনা) তো প্রত্যর্পণের কথা ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাই। তাকে আইনের আওতায় আনতে চাই। তিনি সেখানে সংবাদ সম্মেলন করলেন। যাকে বিচার করতে চাই তিনি ওখানে বসে ওটা করছেন। এটা ভারতকে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, কী হবে।‘

সাকিব আল হাসানের সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘‌সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। কিন্তু তিনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। তার প্রত্যেকটি কথা সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা।‘

তথ্য উপদেষ্টা বলেন, ‘‌শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন ও পূর্ণ অধিকার ভোগ করবেন বিচার প্রক্রিয়ায়। এখানে যেকোনো অপরাধীই তার আইনগত অধিকার পাবেন, সেটা হাসিনাই হোক আর সাকিব আল হাসানই হোক।‘

মানসম্মত মূল্যায়নের কারণেই এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ ৫ কমার বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। একই সঙ্গে শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস জানাতে ‘উদ্যোগ জুলাই স্মৃতি জাদুঘর’ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য সম্পর্কে জানাতে সরকারি উদ্যোগে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।