চুয়াডাঙ্গা সরকারী ছাগল খামারের সামনে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় ইমরান (৩৫) নামে একজন নিহত হয়েছেন । নিহত ইমরান চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার খন্দকার রফিকুল ইসলামের ছেলে।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে অবৈধযান লাটাহাম্বারের ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, দ্রুতগতির লাটাহাম্বারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে মোটরসাইকেল চালক ইমরান ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই লাটাহাম্বারের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।










