খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জাফর মোড়ল মহাসড়ক দিয়ে সাইকেল চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অভিযুক্ত ট্রাকটি পালিয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন।