জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আট দিনের শীতকালীন ছুটি  শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)। 

গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অফিস ছুটির সঙ্গে ২৯ ডিসেম্বর যুক্ত করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ২২-২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের ছুটি ও অফিস ২৫-২৯ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের ছুটিতে থাকবে বলে উল্লেখ করা হয়।