চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অধিক দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় মুদি ও কীটনাশকের দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রির অভিযোগে কামরুল হাসানকে জরিমানা করা হয়।
জরিমানা
চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অধিক দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অধিক দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।










