চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্যবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের একটি হোটেলে এনসিডিসির উদ্যোগে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ অবহিতকরণ সভা সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সৈয়দ মাহফুজুল হক, প্রোগ্রাম ম্যানেজার ডা. শহিদুল ইসলাম, জেলা বিএমএর সভাপতি ডা. দুররুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের রেজিস্ট্রার ডা. আহসান আজিজ সরকার।