বাংলাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তা তদন্ত করে তালিকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। এ-সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আগামী ৮ আগস্টের মধ্যে এ তালিকা দাখিল করতে নির্বাচন কমিশন (ইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
দেশে কতজন রোহিঙ্গা ভোটার জানতে চেয়েছেন হাইকোর্ট
বাংলাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তা তদন্ত করে তালিকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। এ-সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী










