সিরাজগঞ্জের
উল্লাপাড়ায় চার মাদ্রাসা সুপারকে কারণ দর্শানো নোটিস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম
শামছুল হক স্বাক্ষরিত নোটিস
তাদের কাছে পৌঁছায়।
চলতি বছর দাখিল পরীক্ষায় বগুড়া দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন, এলংজানী মাদ্রাসা থেকে ১২, আলহাজ আহমেদ আলী মাদ্রাসা থেকে ১৪ এবং বড় কোয়ালিবেড় মাদ্রাসা থেকে ১২ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সব শিক্ষার্থীই ফেল করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শামছুল হক জানান, ২৬ মের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসা সুপারদের সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।










