সিরাজগঞ্জের
বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখার ভল্ট থেকে ৫ কোটি ২২
লাখ টাকার হিসাবে গরমিল পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের
ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে রোববার
রাতে জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল-আমিন (৪২),
সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও কর্মকর্তা রাশেদুল
ইসলাম (৩১)।
ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানান, অডিটের সময় টাকার হিসাবে গরমিলের বিষয়ে জানতে চাইলে তারা অযৌক্তিক কথা বলেন।










