বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আব্দুল আজিজকে আটকের সময় তার হেফাজত থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আটক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।