সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চার স্তরীয় একাডেমিক পদসোপানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল প্রেস ক্লাবের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার কুড়িগ্রাম জেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিকের শিক্ষক পদটি। এ বৈষম্য নিরসনে পদটিকে গেজেটেড মর্যাদা দিতে হবে।