দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের আজাদ রেস্ট হাউজের সামনে থেকে ইয়েস গ্রুপের আয়োজনে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের পায়রা চত্বর হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে এটি শেষ হয়। এর আগে শোভাযাত্রা উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি এম সাইফুল মাবুদ। শোভাযাত্রার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।