রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়ন করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার পর হেলিকপ্টারটি বেশ কয়েকবার ওঠানামা করে।
প্রসঙ্গত, গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে বলা হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের কথা রয়েছে।
তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। তার নিরাপত্তায় এসএসএফ মোতায়ন করা হয়েছে।










