পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, সিটি ব্যাংকের সহপৃষ্ঠপোষকতায় এবং নিউজিল্যান্ড ডেইরির সহযোগিতায় আয়োজিত মেলায় শিক্ষার্থী, সদ্য স্নাতক ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা অংশ নেন। আয়োজনের গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ও পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ অন্য অতিথিরা। এদিন চাকরির প্রস্তুতি নিয়ে একটি ডিসকাশন ও মক এক্সক্লুসিভ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে পূবালী ব্যাংক পিএলসির একটি বিশেষ ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।