মুক্তিযুদ্ধের সূচনা ও যুদ্ধকালীন স্মৃতিচারণ বিষয়ক এক সভা গতকাল দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবিদ আলী টিপু, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা খন্দকার হারুন অর রশিদ
ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বকর সিদ্দিকসহ বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন নানা স্মৃতিচারণ করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিকদার, ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।










