ফসলের নিবিড়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান। তিনি বলেন, ‘কৃষির সঙ্গে জড়িত সবাইকে আরো ভালোভাবে কাজ করতে হবে। আমরা ছোটবেলায় দেখেছি রোরো ধানের পাশাপাশি আউশের আবাদ হতো। কিন্তু এখন আউশের আবাদ কমে গেছে। এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’ ‘নেত্রকোনা জেলায় বোরো ধান উৎপাদন বাড়াতে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় কৃষক, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।
‘ফসলের নিবিড়তা বাড়াতে হবে’
ফসলের নিবিড়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান।
ফসলের নিবিড়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান।










