অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘সার্বিক উন্নয়নে পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন ও প্রশংসা করুন। এতে করে আশপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কী করছেন, কী ভাবছেন আপনার কর্মক্ষেত্রকে নিয়ে সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই।’
গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।










