নড়াইল সদর উপজেলায় ২২৫ কৃষকের মাঝে গতকাল বিভিন্ন প্রকার সবজি ও মসলার বীজ এবং কৃষি উপকরণ বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ জাহিদুল ইসলাম বিশ্বাস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। অনুষ্ঠানে ২২৫ কৃষকের মাঝে বিনামূল্যে ২১ ধরনের সবজি ও মসলার বীজসহ কৃষি উপকরণ দেয়া হয়।