দেশের লক্ষ্যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায়, সাড়ে তিন হাজার স্নাতককে প্রশিক্ষণ দেয়া হবে। ঢাকায় এসআইসিআইপির কার্যালয়ে গতকাল প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এ সময় এসআইসিআইপির নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএর সভাপতিএম এ জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে বৃহৎ পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পভিত্তিক দক্ষ জনবল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ইইই, ইসিই ও সিএসই এবং অ্যাপ্লাইড ফিজিক্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখা থেকে স্নাতক সম্পন্ন সাড়ে তিন হাজার জনকে ছয়টি বিশেষায়িত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সগুলো হলো—আইসি ডিজাইন অ্যান্ড লে-আউট ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড ফিজিক্যাল ডিজাইন (আরটিএল টু জিডিএসটু), ডিএফটি অ্যান্ড ভেরিফিকেশন ফর এএসআইসি ডিজাইনারস, অ্যাপ্লায়েড সেমিকন্ডাক্টর সিস্টেমস, স্মার্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এবং প্যাকেজিং অ্যান্ড টেস্টিং। প্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস বা ২৪০ ঘণ্টা।
কর্মসূচিটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ টাকা। ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ ওয়ালিদ হোসেন উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিত, কার্যকর তদারকি এবং প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৬৫ শতাংশের চাকরি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বিএসআইএর সভাপতি এমএ জব্বার বলেন, ‘এটি উন্নত ইলেকট্রনিকস ও সেবা খাতে প্রয়োজনীয় মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে।’
উল্লেখ্য, এসআইসিআইপি কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে।










