চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সমলয় চাষাবাদের বোরো ধান কাটা উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভোদুয়া গ্রামে ৫০ একর জমির ব্রি-৯২ জাতের ধান কাটা উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।