গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ফেনীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গণতন্ত্র অলিম্পিয়াড। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখা ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের যৌথ সহযোগিতায় ফেনী সরকারি কলেজে গতকাল এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন। পরে বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী ৩০০ শিক্ষার্থীকে সনদ দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক।