সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বেসরকারি সংস্থা এনডিসি ফাউন্ডেশনের উদ্যোগে শহরের খঞ্জনপুরের এনডিসি ফাউন্ডেশন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা মানবাধিকার ফোরামের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম।