পটুয়াখালীতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মাদ
কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ। অনুষ্ঠানে জেলা সদর, বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।










