ফেনীতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৪৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেককেই দেয়া হয়েছে ২০ কেজি সার ও ১০ কেজি করে উফশী আমন বীজ। ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে গতকাল এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা।