ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে আয়োজিত ‘শোকাবহ আগস্ট স্মরণে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ’বিষয়ক কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। কর্মশালার রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. একেএম আব্দুর রফিক। স্বাগত বক্তব্য রাখেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর।