‘দুগ্ধ-হূষ্টপুষ্টকরণ শিল্পের সঙ্গে যুক্ত’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে প্রথমবারের মতো খামারি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের  মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এনডিডিপি) চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, সংবর্ধনা-বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খিজির হায়াতসহ বিভিন্ন পর্যায়ের খামারিরা।

অনুষ্ঠানে দেশসেরা ডেইরি আইকন নির্বাচিত অরণ্য এগ্রোর স্বত্বাধিকারী ও ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাদমান আলিফ মিম রায়হান জয়কে সম্মাননা দেয়া হয়েছে।

এছাড়া জেলার আদর্শ খামারি ক্যাটাগরিতে সঞ্জিব ঘোষ, পাঁচবিবির আহনাফ এগ্রোর নবীন, নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে জয়পুরহাটের ফাতেমা আলম ও আদর্শ দুগ্ধ প্রক্রিয়াকরণ উদ্যোক্তা ক্যাটাগরিতে হিরা লাল সাহাসহ চারজনকে সংবর্ধনা দেয়া হয়েছে।