অনিয়মের কয়েকটি অভিযোগের ভিত্তিতে রাজশাহী নির্বাচন কমিশন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে পরিচালিত অভিযানে নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তরসহ নানা কাজে অতিরিক্ত টাকা নেয়ার প্রমাণও পেয়েছে সংস্থাটি। আউটসোর্সিংয়ে যারা কাজ করেন, তারা নগদ টাকা নিয়ে কাজ করছেন—এমন দুটি অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন দুদক রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন।