এ সময় দুটি ট্রলারযোগে পরিবহনকালে বিপুল পরিমাণ মজুদকৃত জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ পাই জাল, নেট জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা আলম জানান, জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশেই অভিযানটি পরিচালিত হয়।