ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ সেখ।