বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মার পানি বেড়েছে। প্রবল স্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নে নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামে। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবিতে গতকাল নদীপাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ভুক্তভোগীদের দাবি, নদীর তীরবর্তী শম্ভু হালদারকান্দি, সরদার কান্দি, বানিয়াল, মহেশপুরসহ অন্তত ১০ গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেয়ায় প্রতি বছর বসতভিটা হারাচ্ছে অনেক মানুষ।