গতকাল বিকালে রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা উচিত বলে সরকার মনে করে। তবে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের কারণে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। অধ্যাদেশগুলো এরই মধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে এবং বর্তমানে তা বিশেষ কমিটিতে আছে। এগুলো আইন হিসেবে পাস হয়ে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এলে দ্রুত নির্বাচনী ব্যবস্থা নেয়া হবে।’