চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কেএম গালিভ খাঁন। সভা পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ কবীর।