চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিপণিবাগ ও হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় একটি কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানীকৃত ওষুধের কাগজপত্র না থাকায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।