বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরের মসজিদপাড়ার একটি বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। রাতে সদর উপজেলার লাঠুয়াপাড়ার একটি জঙ্গলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়। পঞ্চগড় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মধুসূদন বর্মণ জানান, মূলত এটি নিশাচর প্রাণী। প্রায় বিলুপ্ত হয়ে গেছে প্রাণীটি।