রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালালবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাব। আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টা থেকে এ অভিযান শুরু হয়। র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, হাসপাতালগুলোর সামনে দালালদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে একযোগে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের একজন কর্মকর্তা।