কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ইউনিয়ন পরিষদ সচিব, সহকারী সচিব, তথ্যসেবা উদ্যোক্তা ও গ্রামপুলিশ সদস্যদের ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়।