চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুর উর রহমান রুহেলের মতবিনিময় সভা পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। গতকাল বিকালে আরশীনগর ফিউচার পার্কে উপজেলা ‘স্বেচ্ছাসেবী ভাবনায় মিরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা সমাধান ও উন্নয়ন শীর্ষক’ মতবিনিময় সভার আয়োজন করা হয়।