লক্ষ্মীপুরে বশিকপুরে নোমান-রাকিব হত্যা মামলায় গ্রেফতারকৃত চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব।