পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে। গতকাল দুপুরে পতাকার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মাঝখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হচ্ছে।
২৪ ঘণ্টাই উড়বে পতাকা। এজন্য প্রযুক্তিও ব্যবহার করা হবে। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট। আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসক মো. সাবেত আলী পতাকা স্ট্যান্ড নির্মাণকাজ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরো পয়েন্ট। অপর প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোনো উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নেই, তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।’










