কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি করে বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লক এলাকার মুন্সি কটেজে অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন মিন্টু মণ্ডল, সোহানুর রহমান, অন্তর আলী, আকাশ রাকিবুল, আবদুল মজিদ, মেহেদী হাসান লিখন, ফাহিদ হোসেন ও ফয়েজ মাহমুদ তুষার। কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেস।