আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নেত্রকোনায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের জেলা সভাপতি রেহানা সিদ্দিকার সভাপতিত্বে গতকাল পরিষদের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম।