পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন। গতকাল সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি ভেসে আসে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা যায়। কারণ ডলফিনটির রঙ পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা ও মুখে জাল প্যাঁচানো রয়েছে। তার ধারণা, জেলেদের জালে মুখ আটকানোর কারণেই এর মৃত্যু হয়েছে। এটি নিয়ে সৈকতে এ বছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে আসে।