গোপালগঞ্জে বোরো ধানের বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন বালা (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিটন বালা ওই গ্রামের সুধীর বালার ছেলে। সকালে প্রতিবেশী আব্দুল কুদ্দুস সিকদারের জমিতে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক লাইন এনে মোটর স্থাপন করছিলেন লিটন বালা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পানিতে পড়ে যান।